জেলার খবর

ছাত্রকে বেধড়ক মারধর করা সেই মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

ছাত্রকে বেধড়ক মারধর করা সেই মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
ছাত্রকে বেধড়ক মারধর করা সেই মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারী সদরের মারকাযুল ইসলামিক একাডেমি নামের হাফেজি মাদ্রাসার এক ছাত্রকে বেধরক মারধরের ঘটনায় ওই মাদ্রাসার শিক্ষক মাওলানা ইয়াহিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছাত্রকে মারধরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর ওই ছাত্রের বাবা বাদি হয়ে হাটহাজারী থানায় মামলা করেন। মামলার ঘটনায় বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার সরফভাটা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষককে বহিষ্কার করে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ছাত্রকে মারধরের ঘটনায় প্রথমে তার বাবা মামলা করতে চায়নি। পরে বুঝিয়ে বললে মামলার রাজি হয়। এতে মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করা হয়। আগামীকাল বৃহস্পতিবার আদালতে হাজির করে রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ