জেলার খবর

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে মাইক্রোবাস ঢুকে নিহত ১, আহত ৫

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে মাইক্রোবাস ঢুকে নিহত ১, আহত ৫
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে মাইক্রোবাস ঢুকে নিহত ১, আহত ৫

চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে মাইক্রোবাস ঢুকে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১২ মার্চ) রাতে উপজেলার ৫ নং ওসমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম শাখাওয়াত হোসেন শাওন (১৯)। তিনি ফেনীর সোনাগাজী থানার সোনাপুর গ্রামের আহসান উল্লাহর পুত্র।

আহতরা হলেন, জোরারগঞ্জ থানার ৭ নং কাটাছড়া ইউনিয়নের তেমুহনী এলাকার সিদ্দিক আহমেদের পুত্র কামাল উদ্দিন (৬৫), ফেনীর সোনাগাজী থানার চরশাহী দিকারী গ্রামের নুরুন নবীর পুত্র নুর করীম হৃদয় (২২), নজরুল ইসলাম (২৪), মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের জয়নগর গ্রামের মাওলানা শহীদুল ইসলাম (৪০) ও বাঁশখালী গ্রামের সিএনজি অটোরিকশা চালক ইলিয়াস হোসাইন (৩৫)। কামাল উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মিরসরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, রাতে জোরারগঞ্জ থেকে মুহুরী প্রজেক্টগামী নোহা মাইক্রোবাস ঢাকা মেট্রো-চ-১১-৪১২৬ মুহুরী প্রজেক্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। এতে মাইক্রোবাসের যাত্রীসহ ৫ জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফখরুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। কামাল উদ্দিনের অবস্থার অবনতি ঘটায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ