জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে ফয়েজ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফায়েজ মিয়া নিমবাড়ি গ্রামের লাবু মিয়ার ছেলে। এছাড়া সংঘর্ষের ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাথমিক অবস্থায় জানা গেছে, নিমবাড়ির সাক্কু মিয়ার লোকের সঙ্গে মোস্তফা মিয়াদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষের লোকজন কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় দেশীয় অস্ত্রের আঘাতে ফায়েজ মিয়া নিহত হন। এছাড়া দুই পক্ষের ৫ জন লোক গুরুতর আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঞা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ