জেলার খবর

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই যন্ত্রশিল্পী নিহত

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই যন্ত্রশিল্পী নিহত
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই যন্ত্রশিল্পী নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার সোনাপাহাড় এলাকায় একটি মাইক্রোবাস ও লরির সঙ্গে সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আজ শনিবার (১৩ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের মিরসরাই সোনাপাহাড় এলাকায় চট্টগ্রামমুখী লেইনে সকালে ঢাকা থেকে কক্সবাজারগামী একটি হায়েস মাইক্রোবাসের সঙ্গে লরির সংঘর্ষ হয়। হায়েস গাড়িটি ওভারটেক করতে গিয়ে এই সংঘর্ষ হয় বলে জানা যায়। এতে গুরুতর আহত অবস্থায় হানিফ (৪২) নামে একজনকে হাসপাতালে আনার পর ২৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আর ঘটনাস্থলে পার্থ নামে একজন মারা গেছেন।

এদিকে এই ঘটনায় আহত লুৎফর ও বিউটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লুৎফরকে ২৬ নং অর্থোপেডিক্স সার্জারি ওয়ার্ডে এবং বিউটিকে ২০নং আই ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই যন্ত্রশিল্পী বলে জানা যায়। তারা সবাই কক্সবাজারে একটি অনুষ্ঠানে গান করার উদ্দেশে রওনা দিয়েছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাউদ্দিন বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করা হয়। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ