জেলার খবর

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র-নগদ টাকাসহ গ্রেপ্তার ২

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র-নগদ টাকাসহ গ্রেপ্তার ২
হাতিয়ায় আগ্নেয়াস্ত্র-নগদ টাকাসহ গ্রেপ্তার ২

নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে র‌্যাব-৭ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও নগদ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। শনিবার (১৩ মার্চ) সকলে গ্রেপ্তারদের আদালতে নেওয়া হবে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন— লক্ষীপুর জেলার রামগতি এলাকার মো. খোকন প্রকাশ খোকন ডাকাত (৪৩) ও একই এলাকার মো. লিটন।

ওসি আবুল খায়ের র‌্যাব-৭, সিপিপি-১, ফেনী ক্যাম্পের ডিএমডি আহসানুল হকের বরাত দিয়ে জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ফেনী হাতিয়া থানাধীন ১ নম্বর হরণী ইউনিয়নের চরগাসিয়া মৌলভীর চর এলাকার আব্দুর রহিমের বসত ঘরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও নগদ টাকা জব্দ করে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে একটি ৬ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন সংযুক্ত বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি এলজি, একটি দেশীয় তৈরি ত্রি.এন.ত্রি রাইফেল সদৃশ্য এলজি, একটি দেশীয় তৈরি এস.বি.বি.এল,একটি ত্রি.কোয়ার্টার দেশীয় তৈরি এলজি, দুইটি দেশীয় তৈরি এলজি, শর্টগানের তাজা কার্তুজ ২২টি, ল্যাপটপের ব্যাগে থাকা নগদ ১১ লাখ ৩৫ হাজার টাকা জব্দ করা হয়। তাদেরকে এবং জব্দ করা অস্ত্র-গুলি ও নগদ টাকাসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি আবুল খায়ের আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ