জেলার খবর

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, গ্রেপ্তার ১

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, গ্রেপ্তার ১
ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, গ্রেপ্তার ১

গাজীপুরের রাজেন্দ্রপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার, রাষ্ট্র বিরোধী ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় বাবুল হোসেন খাঁন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ।

গ্রেপ্তার বাবুল গাজীপুরের জয়দেবপুর থানার রাজেন্দ্রপুর জানাপুর এলাকার মৃত হাসমত খাঁনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাবুল হোসেন প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন প্রকার কটূক্তি করার বিষয়টি ওই এলাকার মানুষের নজরে আসে। পরে স্থানীয় এক রিপোর্টার জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১২ মার্চ) বিকেলে বাবুল হোসেনকে রাজেন্দ্রপুর এলাকার জানাপুল থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ার তার বিরুদ্ধে শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। / রাইজিং

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ