জেলার খবর

নিহত আলাউদ্দিনকে আসামি করে কাদের মির্জার অনুসারীর মামলা!

ছবিঃ বাংলাদেশ প্রতিদিন
ছবিঃ বাংলাদেশ প্রতিদিন

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের আওয়ামী লীগের বিবাদমান দু’পক্ষের সংঘাত সংঘর্ষে নাটকীয়তার যেন কোনো শেষ নেই। এবার বসুরহাটে আওয়ামী লীগের বিবাদমান দু’পক্ষের সংঘাত সংঘর্ষে মামলার আসামি থেকে রেহাই পায়নি সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত সিএনজি চালক যুবলীগ কর্মী আলাউদ্দিনও।

কোম্পানীগঞ্জের চরকালী গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে সালাহ উদ্দিন পিটনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলী আদালতে দায়ের করা অভিযোগে আলাউদ্দিনকে ৩৬ নম্বর আসামি করা হয়েছে। তাও আলাউদ্দিন মৃত্যুর এক সপ্তাহ পর। মামলায় তার ছোট ভাই এমদাদ হোসেনকেও আসামি করা হয়েছে।

জানা গেছে, সোমবার দুপুরে মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী সালাহ উদ্দিন পিটন (৪১), পিতা আলী আজ্জম, ৩নং ওয়ার্ড চরকালী, চরফকিরা বাদী হয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। বিকেলে আদালতের বিচারক এস এম মোসলেহ উদ্দিন মিজান মামলাটি গ্রহণ করে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। / বিপ্র/অ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ