জেলার খবর

গোসল করতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হলো এক ছাত্রের

গোসল করতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হলো এক ছাত্রের
গোসল করতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু হলো এক ছাত্রের

চাঁপাইনবাবগঞ্জের সদরের রানিহাটীতে স্কাউটসের ক্যাম্পে গিয়ে পানিতে ডুবে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ মার্চ) সন্ধ্যার কিছু আগে পাগলা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত ছাত্র চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পুরাতন বাজারের সানাউল ইসলামের ছেলে আতিফ মোহাম্মদ নিহাল (১৮)। নবাবগঞ্জ সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক তদন্ত মিন্টু রহমান জানান,কৃষ্ণ-গোবিন্দপুর উচ্চ বিদ্যায়লের মাঠে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কর্তৃক আয়োজিত ৬ষ্ঠ উপজেলা স্কাউটস সমাবেশ অনুষ্ঠিত হয়। এখানে সে স্কাউটস সহায়ক দায়িত্ব পালন করছিল। সমাবেশ শেষে সোমবার সন্ধ্যার কিছু আগে চার বন্ধু এক সাথে পাগলা নদীতে গোসল করতে যায়।

গোসল করার সময় চোরাবালিতে আটকে পড়ে। চোরাবাতি থেকে উঠতে না পারায় সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ-ঘটনায় জেলার স্কাউটস মহলে শোকের ছায়া নেমে আসে। / যমু/আ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ