জেলার খবর

স্কুলছাত্রীকে ধর্ষণে চেষ্টা, যুবক আটক

স্কুলছাত্রীকে ধর্ষণে চেষ্টা, যুবক আটক
স্কুলছাত্রীকে ধর্ষণে চেষ্টা, যুবক আটক

সাভারে ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুল শিক্ষার্থীকে বাড়ির ছাদ থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগে রকি নামের (৩৫) এক যুবককে আটক করেছে পুলিশ। সাভারের ইমান্দিপুর এলাকায় গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপরই এলাকাবাসী ওই যুবকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এলাকাবাসী বলছে, গতকাল সন্ধ্যায় সাভারের ইমান্দিপুর এলাকায় নিজেদের ভাড়া বাসার ছাদে নিয়ে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীকে (১৬) ধর্ষণের চেষ্টা করেন রকি। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে রকি ওই শিক্ষার্থীকে দোতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেন। এ সময় এলাকাবাসী রকিকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এরই মধ্যে আহত ওই শিক্ষার্থীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, তিন দিন আগে ওই এলাকায় সাত বছরের আরেক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছিলেন রকি। এসব ঘটনায় সাভার মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম সায়েদ জানান, আটক যুবককে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হবে। / এনটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ