জেলার খবর

ট্রাকে পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ট্রাকে পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
ট্রাকে পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মহাসড়কের সাপমারা স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হানিফ (২৭) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা আরেক আরোহী মো. নাজিম মিয়া (২৩) গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গার সাপমারা এলাকার আলুটিলা পাহাড়ের ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হানিফ মাটিরাঙ্গা উপজেলা চরপাড়া গ্রামের মৃত মো. মোতাহের হোসেনের ছোট ছেলে। নিহত হানিফ অন্য একটি ট্রাকের হেলপারের চাকরি করতেন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গার উদ্দেশে যাচ্ছিলেন। সাপমারা এলাকায় আলুটিলা পাহাড়ের ওপরে পৌঁছালে মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়িগামী একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় তাতে মোটরসাইকেলচালক ও আরোহী দুজনই ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলে মো. হানিফ মারা যান এবং নাজিমের ডান পায়ের ওপরে স্থান থেঁতলে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ স্থানীয়দের সহায়তায় হানিফ ও নাজিমকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতলে নেয়। পরে গুরুতর আহত নাজিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করতে পুলিশি অভিযান চলছে। আইনি প্রক্রিয়া শেষে করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও তিনি জানান। / কালেক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ