জেলার খবর

সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
সিরাজগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর সদরের হাইলাগাটি ব্রিজ এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে বৃহস্পতিবার রাত সোয়া ২ টার দিকে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালকসহ ৩ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার পৌর সদরের দ্বারিয়াপুর-শক্তিপুর মহল্লার আমজাদ হোসেনের ছেলে অটোরিকশা চালক আশিক (২৫), আজগার আলীর ছেলে সাকিব (২২) ও আজাদের ছেলে রাশেদুল ইসলাম (৩০)।

এ বিষয়ে শাহজাদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম বলেন, সোয়া রাত ২টার দিকে অটোরিকশাটি দিলরুবাবাসস্ট্যান্ড এলাকার আব্দুল হামিদ সিএনজি স্টেশন থেকে গ্যাস নিয়ে বিসিক বাসস্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছিলেন। অপরদিকে একটি ট্রাক বিসিক বাসস্ট্যান্ডের দিকে থেকে বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। চালকসহ ৩ জন ঘটনাস্থলেই মারা যান।

এ সময় ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ ও শাহজাদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে হাটিকুমরুল হাইওয়ে থানার রেকার এসে ট্রাকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়। নিহত তিনজন সিএনজি অটোরিকশার চালক ও আরোহী। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ