জেলার খবর

তুরাগ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মরদেহ
মরদেহ

টঙ্গীর তুরাগ নদের তীর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী পশ্চিম থানার গুটিয়া এলাকা সংলগ্নে তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবকের পরনে জিন্স প্যান্ট ও কালো রঙের শার্ট রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন জানান, টঙ্গীর গুটিয়া এলাকায় তুরাগ নদে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, ৩ থেকে ৪ দিন আগে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যার পর মরদেহ তুরাগ নদে ফেলে দিয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। / বিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ