জেলার খবর

জুড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জুড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
জুড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুল মুমিন বাপ্পা (৩০) নামে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (২০ মার্চ) ভোর ৩টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে বাংলাদেশ অভ্যন্তরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।

বিজিবি -৫২ ব্যাটালিয়নের অধিনায়ক সুবেদার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বাপ্পা মিয়া বটুলী এলাকার আবদুর রউফের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

ফুলতলা ইউনিয়নের মেম্বার ইমতিয়াজ গফুর মারুফ জানান, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে পূর্ব বটুলী এলাকায় বাংলাদেশি পিলার ৮২৩ এর বিপরীত পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে রাগনা চেকপোস্টের কাছাকাছি ওই যুবকের মরদেহ পাওয়া যায়। গরু আনতে গিয়ে সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজিবি অধিনায়ক সুবেদার দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা অবস্থান করছেন। এ ঘটনায় পরবর্তী কার্যক্রম নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ