জেলার খবর

মধুখালীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

মধুখালীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬
মধুখালীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

ফরিদপুরের মধুখালীতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের আরও ছয় যাত্রী।

রোববার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কানাইপুর হাইওয়ে থানার এএসআই মো. রাসেল জানান, মাগুরা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দিতে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা এক নারী ও এক পুরুষ মারা যান। আহত হন মাইক্রোবাসের আরও ১০ যাত্রী। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান আরও চারজন।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ