হবিগঞ্জের নবীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে গেদন বিবি (৫২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী সাজিদ উল্লাহ (৬০) কে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার মজলিশপুর গ্রামের সাজিদ ও তার স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সাজিদ উল্লাহ কাঠের পিঁড়ি দিয়ে গেদনের মাথায় একাধিকবার আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে মারা যান।
নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ আরটিভি নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত স্বামী সাজিদ উল্লাহকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। / আরটি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: