জেলার খবর

যশোরে ‘বন্ধুর ছুরিকাঘাতে’ স্কুলছাত্র খুন

যশোরে ‘বন্ধুর ছুরিকাঘাতে’ স্কুলছাত্র খুন
যশোরে ‘বন্ধুর ছুরিকাঘাতে’ স্কুলছাত্র খুন

যশোর সদর উপজেলার এনায়েতপুরে বন্ধুর ছুরিকাঘাতে রাকিব হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার এনায়েতপুরে গতকাল রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাকিব এনায়েতপুর এলাকার হাফিজুর বিশ্বাসের ছেলে। সে হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

রাকিবের দাদি আনোয়ারা বেগম জানান, রোববার রাত ৮টার দিকে বাড়ির পাশের মাঠে বসে মোবাইলে গেম খেলছিল রাকিব। এ সময় একই এলাকায় থাকা রাকিবের এক বন্ধু রাকিবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে প্রতিবেশীরা রাকিবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেলোয়ার হোসেন খান জানান, রাকিবের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। হত্যায় জড়িতকে আটকের জন্য অভিযান চলছে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ