জেলার খবর

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত
ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত

খাগড়াছড়ির রামগড় পৌরসভাধীন তৈচালাপাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মিন্টু ত্রিপুরা আকাশ (২৩) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল রবিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আকাশ রামগড় উপজেলার রুপাইছড়ির তারাচাঁন পাড়ার শান্ত ত্রিপুরার ছেলে। তিনি প্রাণ কম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যাটারিচালিত ইজিবাইকচালক কৃষ্ণ চন্দ্র সাহা জানান, প্রতিদিনের মতো রবিবার গুইমারা এলাকায় বিভিন্ন মালামাল সরবরাহ করে ইজিবাইকযোগে রামগড়ে ফিরছিলেন আকাশ। পথে তৈচালাপাড়ার সোমা চন্দ্রপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতের শিকার হন তিনি। একপর্যায়ে ছিনতাইকারীরা ইজিবাইকচালক কৃষ্ণকে আঘাত করেও গাড়ি থামাতে না পারলে আকাশ ত্রিপুরাকে বাইক থেকে টেনে নিচে নামিয়ে টাকা ছিনিয়ে নিতে ধস্তাধস্তি করে। এ সময় ইজিবাইকের চালক ও অন্য এক ব্যক্তি ছিনতাইকারীদের রুখতে এগিয়ে এলে তারা আকাশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত আকাশকে ওই ইজিবাইকযোগে রক্তাক্ত অবস্থায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. শংকর চাকমা বলেন, 'আহত ব্যক্তির পেটের ডান পাশে ছুরিকাঘাতের ক্ষত বেশি হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। দুর্বৃত্তদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি। / কালেক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ