জেলার খবর

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টায় আখাউড়া রেল সেকশনের আজমপুর স্টেশনের রাজাপুর রেলসেতু এলাকায় সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনে কাটাপড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে বলে আজমপুর স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন নিশ্চিত করেছেন। খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ মরদেহের লাশ উদ্ধার করেন।

আখাউড়া রেলওয়ে থানার এসআই মোজাম্মেল হক বলেন, লাশের পাশে পাওয়া একটি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ওপাশ থেকে তার বাড়ি বিজয়নগর উপজেলা বলার পর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। লাশের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন, ওই যুবক ট্রেনের বগির সংযোগস্থলে (হুক) বসে ছিলেন। ঝাঁকি লেগে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ