জেলার খবর

মুন্সিগঞ্জে পদ্মা নদীতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

মুন্সিগঞ্জে পদ্মা নদীতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু
মুন্সিগঞ্জে পদ্মা নদীতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মার শাখা নদীতে ডুবে গিয়ে মো. মারুফ (১২) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কনকসার এলাকা সংলগ্ন পদ্মার শাখা নদী থেকে তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে দুপুর ১২টার দিকে সহপাঠীদের সাথে নদীতে গোসল নেমে নিখোঁজ হয় সে। নিহত মারুফ উপজেলার নাগেরহাটের নতুনকান্দি গ্রামের মাহমুদুল হাসানের ছেলে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ও স্থানীয়রা জানায়, জুমার নামাজ পরার প্রস্তুতির জন্য দুপুর ১২টার দিকে কনকসার এলাকা সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামে স্থানীয় মাদানিয়া ইসলামিয়া মাদরাসার মারুফসহ কয়েকজন ছাত্র। এ সময় তারা নদী তীরের অদূরে জেগে উঠা চরে সাঁতরে গিয়ে ফিরে আসার সময় মারুফ পানিতে ডুবে যায়। এতে গোসল শেষে নদী থেকে সহপাঠী অন্য ছাত্ররা উঠে এলেও নিখোঁজ থাকে সে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের উদ্ধার তৎপরতায় বিকাল সাড়ে ৪টার দিকে মৃত অবস্থায় নদী থেকে মারুফকে উদ্ধার করা হয়। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ