জেলার খবর

রাজশাহীতে বিআরটিসির ২ বাসে আগুন

রাজশাহীতে বিআরটিসির ২ বাসে আগুন
রাজশাহীতে বিআরটিসির ২ বাসে আগুন

রাজশাহী নগরীর আমচত্বর ট্রাক টার্মিনালে পরিত্যক্ত অবস্থায় রাখা দুটি বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আমচত্বর এলাকায় এ ঘটনাটি ঘটে।

আমচত্বরে টহলরত পুলিশ ধোঁয়া দেখে ট্রাক টার্মিনালের ভেতরে গিয়ে আগ্নিকাণ্ড দেখতে পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের উপপরিচালক মো. আব্দুর রশিদ বলেন, ‘পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমাদের দমকল বাহিনী গিয়ে আগুন নেভায়। একটি বাস পুরো পুড়ে গেছে। অপরটি আংশিক পুড়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

আগুনের সূত্রপাত বা কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘কীভাবে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখন কিছুই বলা যাচ্ছে না।’ / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ