জেলার খবর

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত
চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদার ডুগডুগি গ্রামে ট্রাকের ধাক্কায় 'আলমসাধু' (ইঞ্জিনচালিত তিনচাকার ভ্যান)-তে থাকা পিতা-পুত্র নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডুগডুগি গ্রামের আলমসাধুচালক আহসানুল হক (৩৮) ও তার ছেলে আজম আলী (১০)।

দামুড়হুদা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, সকালে আহসানুল তার আলমসাধু গাড়িতে তার ছেলেকে নিয়ে দর্শনার দিকে যাচ্ছিল। পথে দর্শনার দিক থেকে চুয়াডাঙ্গার দিকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় পুত্র আজম আলী। পরে দামুড়হুদা চিৎলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিতা আহসানুলের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। তার খোঁজ নেওয়া হচ্ছে। / বিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ