জেলার খবর

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে গলাচিপা সদর ইউনিয়নের নাসকতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইমুন (২২) উপজেলার বোয়ালিয়া গ্রামের সিরাজুলের ছেলে এবং রায়হান (১৮) একই এলাকার নকু সরদারের ছেলে। এ ঘটনায় আহত যুবকের নাম আসাদুল (১৭)।

স্থানীয় সূত্রে জানা, রাতে মোটরসাইকেলে সাইমুন, রায়হান ও আসাদুল বোয়ালিয়া থেকে গলাচিপার উদ্দেশে রওনা দেন। এ সময় নাসকতা বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে পড়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাইমুন ও রায়হানকে মৃত ঘোষণা করেন।

আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ