জেলার খবর

অপহরণের পর বাড়ির মালিকের ছেলেকে হত্যা করে পালাল ভাড়াটিয়া

অপহরণের পর বাড়ির মালিকের ছেলেকে হত্যা করে পালাল ভাড়াটিয়া
অপহরণের পর বাড়ির মালিকের ছেলেকে হত্যা করে পালাল ভাড়াটিয়া

সাভারের আশুলিয়ায় বাড়িওয়ালার ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে ভাড়াটিয়া দম্পতি। মুক্তিপণের টাকা না দেওয়ায় ছেলেটিকে শ্বাসরোধ করে হত্যার পর বস্তাবন্দি করে চারতলা ভবনের ছাদ থেকে ফেলে দেয় অপহরণকারীরা।

গতকাল রবিবার (২৮ মার্চ) রাত ১০টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজা (১২) ওই এলাকার কালাম মাদবরের ছেলে। এ ঘটনায় লিজা নামে অভিযুক্ত এক নারীকে আটক করেছে পুলিশ। তার স্বামী আরিফুল ইসলাম পলাতক রয়েছেন। তিনি পাবনা জেলার আমিনপুর থানার ভাতশাল গ্রামের আজিজ শেখের ছেলে। তারা কালাম মাদবরের বাড়ির দোতলার ভাড়াটিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় কালাম মাদবরের বাড়ির দোতলার ওই ভাড়াটিয়া দম্পতি রাজাকে অপহরণ করে। পরে রাজার মুক্তিপণ হিসবে ৫০ লাখ টাকা দাবি করেন তারা। বিষয়টি জানাজানি হলে এবং মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণকারীরা রাজাকে শ্বাসরোধ করে হত্যা করে বস্তাবন্দি করেন। পরে বাড়ির চারতলার ছাদ থেকে শিশুটির মরদেহ ফেলে দেন। ঘটনার পরপর অপহরণকারী আরিফুল ইসলাম পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লিজা নামে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। / বিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ