জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি
ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শহরের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা ও আগুন দেওয়ার ঘটনা তদন্তে চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৯ র্মাচ) দুপুরে জেলা শহরের ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে এই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন।

এসময় তিনি বলেন, জেলা শহরের বিভিন্ন এলাকায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলার বিষয়টির তদন্তের জন্য চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৭ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবে। ইতিমধ্যে কমিটির সদস্যরা কাজ শুরু করেছে।

এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, পৌরসভাসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ