জেলার খবর

চট্টগ্রামে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

চট্টগ্রামে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
চট্টগ্রামে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪

চট্টগ্রামের রাউজান উপজেলার দমদমা নামক স্থানে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ মার্চ) রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩), নোয়াখালী জেলার হাতিয়া থানার চরফকিরা গ্রামের মৃত দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫) ও নগরীর মোহরার মৃত শাহ আলমের ছেলে মোরশেদ (৪০)। আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় একজন বলেন, বাড়ির পাশে সড়কে শব্দ শুনে বের হয়ে দেখি রাস্তার ওপর দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশার ভিতর ২জন ও সড়কের ওপর ২ জনের মরদেহ। এরই পাশে বালুবাহী ট্রাক। দুর্ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানাই।

এই ঘটনার বিষয়ে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হুমায়ুন কবির জানান, উদ্ধার কাজ সম্পন্ন করেছি। নিহত ৪ জনের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। মরদেহগুলো ময়নাতদন্তে জন্য পাঠানো হবে। গাড়ি দুটো জব্দ করা হয়েছে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ