জেলার খবর

মাদারীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

মাদারীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
মাদারীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

মাদারীপুর সদর উপজেলায় যৌতুকের টাকা না দেওয়ায় আঁখি আক্তার নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার টুবিয়া গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে স্বজন ও এলাকাবাসী।

স্বজনেরা জানান, দেড় বছর আগে মাদারীপুর সদর উপজেলার টুবিয়া গ্রামের আঁখি আক্তারের সঙ্গে একই গ্রামের আরিফ বেপারীর বিয়ে হয়। সম্পর্কে তাঁরা মামাতো-ফুপাতো ভাই-বোন। বিয়ের সময় আঁখির পরিবারের পক্ষ থেকে ৫০ হাজার টাকাসহ প্রয়োজনীয় আসবাবপত্রও দেওয়া হয়। কিন্তু এরপরও প্রতিনিয়ত যৌতুকের জন্য আঁখির ওপর মানসিক নির্যাতন শুরু করেন আরিফ। পরিবার দরিদ্র হওয়ায় যৌতুকের টাকা দিতে না পারায় আঁখির ওপর শুরু হয় শারীরিক নির্যাতন। গত এক সপ্তাহ ধরে নির্যাতনের পরিমাণ বাড়তে থাকে।

বিষয়টি এলাকার মুরুব্বিদের জানালে ক্ষিপ্ত হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় আঁখিকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. আব্দুল হান্নান জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত আরিফ বেপারীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ