জেলার খবর

মুন্সিগঞ্জে ১৪৫ মণ জাটকাসহ ট্রলার জব্দ

মুন্সিগঞ্জে ১৪৫ মণ জাটকাসহ ট্রলার জব্দ
মুন্সিগঞ্জে ১৪৫ মণ জাটকাসহ ট্রলার জব্দ

মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১৪৫ মণ (পাঁচ হাজার আটশ কেজি) জাটকা জব্দ করেছে মুক্তারপুর নৌ-পুলিশ। শনিবার (৩ এপ্রিল) ভোর ৬টায় সদর উপজেলার কাঠপট্টিগুদারা ঘাট এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন খান বলেন, লৌহজং থেকে ঢাকায় নেয়ার উদ্দেশ্যে কাঠপট্টি ঘাটে জাটকা আনা হচ্ছে। এমন সংবাদ পেয়ে সকালে ওই এলাকায় অভিযান চালাই।

কাঠপট্টিঘাটের কিছুটা দূরে একটি সন্দেহভাজন ট্রলার দেখতে পেয়ে পিছু নেয়া হয়। এসময় চালক ও অন্যরা পাশের একটি চরে ট্রলারটি থামিয়ে পালিয়ে যায়। সেখান থেকে ট্রলারসহ ১৮টি ড্রামভর্তি ১৪৫ মণ জাটকা জব্দ করা হয়।

সকাল ১০টায় মৎস্য অফিসের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব জাটকা বিতরণ করা হয়। ট্রলার চালক ও জাটকা সরবরাহকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি। / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ