জেলার খবর

ঘোড়ায় চড়ে পিকেটিং করা সেই হেফাজতকর্মী গ্রেপ্তার

ঘোড়ায় চড়ে পিকেটিং করা সেই হেফাজতকর্মী গ্রেপ্তার
ঘোড়ায় চড়ে পিকেটিং করা সেই হেফাজতকর্মী গ্রেপ্তার

ঘোড়ায় চড়ে পিকেটিং করা সেই হেফাজতকর্মী হাছান ইমামকে নাশকতার মামলায় রাঙামাটির বাঘাইছড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‍্যাবের লেফটেন্যান্ট কমান্ডার গোলাম মির্জার নেতৃত্বে অভিযান অংশ নেয় র‌্যাব ও পুলিশের সদস্যরা।

শুক্রবার মধ্যরাত আড়াইটায় বাঘাইছড়ির আমতলীর কবিরপুর মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহ্ মাদরাসা থেকে হেফাজত সদস্য হাছান ইমামকে গ্রেপ্তার করা হয়। পরে ভোররাতে তাঁকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন র‍্যাব সদস্যরা। বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান গত রাতে হেফাজত সদস্য হাছান ইমামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহিল্লা খতমে নবুওয়াত জমিরিয়্যাহর প্রধান শিক্ষক হাফেজ নাজমুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে দুই দিন আগে আমার এক ভাই তাঁকে পাঠিয়েছিলেন বেড়াতে। শুক্রবার গভীর রাতে হঠাত্ তাঁকে ধরে নিয়ে যান র‍্যাব সদস্যরা। কেন বা কী কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা আমি জানি না।’ বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, মাদরাসাটির কোনো নিবন্ধন নেই। দ্রুত মাদরাসাটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ