জেলার খবর

শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি, একজনের মরদেহ উদ্ধার

শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি, একজনের মরদেহ উদ্ধার
শীতলক্ষ্যায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবি, একজনের মরদেহ উদ্ধার

অর্ধশতাধিক যাত্রী নিয়ে কার্গো জাহাজের ধাক্কায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে গেছে একটি লঞ্চ। এ ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া হাসপাতাল) আছে বলে জানিয়েছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসাদুজ্জামান।

রোববার (০৪ এপ্রিল) সন্ধ্যায় এ লঞ্চ ডুবির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌ-পথে চলাচল করা সাবিত আল হাসান নামের লঞ্চটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে যাওয়ার পথে কার্গো জাহাজের ধাক্কায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যায় । নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, সাবিত আল হাসান নামের একটি লঞ্চ শীতলক্ষ্যা নদীতে ডুবে যায়। সংবাদ শুনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরিসহ পাঁঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। এখন পর্যন্ত হতাহতের তথ্য পাইনি। লঞ্চটি নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌ-পথে চলাচল করত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ