জেলার খবর

লঞ্চডুবির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

লঞ্চডুবির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
লঞ্চডুবির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জে লঞ্চ ডুবির ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল। এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিট্রেটকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, লঞ্চ ডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিট্রেটকে প্রধান করে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতের পরিবারকে লাশ দাফন করার জন্য ২৫ হাজার টাকা দেয়া হবে। আহতদেরকে হাসপাতালে চিকিসা দেয়া হচ্ছে। সাঁতরে প্রায় ২০ জন তীরে উঠতে সক্ষম হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

রোববার সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ থেকে ৫০ জন যাত্রী নিয়ে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চ এম ভি রাবিত আল হাসান। লঞ্চটি সোয়া ৬টার দিকে শীতলক্ষ্যার সৈয়দপুর কয়লা ঘাট এলাকায় পৌঁছলে এস কে থ্রি নামে লাইটার জাহাজের ধাক্কায় লঞ্চটি ডুবে যায়। এ পর্যন্ত ৫ নারী যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ উদ্ধারকারী ডুবুরী দল। / একুশে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ