মাদারীপুর সদর থানাধীন আঞ্চলিক মহাসড়কের ট্রাকস্ট্যান্ড এলাকায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে রিফাত নামে একজন নিহত হয়েছে। এছাড়াও আরও দুই জন আহত হয়েছে।
সোমবার (০৫ মার্চ) রাত ১০টার দিকে সদর থানাধীন আঞ্চলিক মহাসড়কের ট্রাকস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য আল-আমিনকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়।
জানা গেছে, নিহত রিফাত (১৮) কুকরাইল এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে। আহত আল-আমিন (২০) একই এলাকার আনোয়ার হাওলাদারের ছেলে।
আর আহত সম্রাট (২০) হরিকুমারিয়া এলাকার হানিফ হাওলাদারের ছেলে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল মিয়া এ ঘটনা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনায় একজন মারা গেছে এবং দুজন চিকিৎসাধীন রয়েছে। পিকআপ গাড়িটি আটক করা হয়েছে।’ / বার্তা
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: