জেলার খবর

শীতলক্ষ্যায় আরও ৫ জনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩৫

শীতলক্ষ্যায় আরও ৫ জনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩৫
শীতলক্ষ্যায় আরও ৫ জনের মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৩৫

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে লঞ্চডুবির ঘটনায় আরও পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করার পর আজ মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল পর্যন্ত নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে সোমবার ডুবে যাওয়া লঞ্চটিকে নদীগর্ভ থেকে উঠিয়ে আনতে সক্ষম হয় উদ্ধারকারী দল। এরপর উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়। এরপর আজ পর্যন্ত আরও ৫ জনের মরদেহ উদ্ধার করা হলো। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়ালো।

সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ‘সাবিত আল হাসান’ নামে লঞ্চটি তীরে তোলা হয়। এ সময় নিখোঁজ যাত্রীদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তারা রবিবার রাত থেকেই নদীর তীরে অপেক্ষা করছিলেন।

মাঝ নদী থেকে সাবিত আল হাসান নামে লঞ্চটি টেনে পারের দিকে নিয়ে আসা হয়। সেসময় আশেপাশে ভিড় করেন স্থানীয়রা। উদ্ধারকর্মীদের পাশাপাশি লঞ্চটি তোলার পর সেখান থেকে মরদেহ উদ্ধারের কাজে হাত লাগান স্থানীয়রা। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ