জেলার খবর

ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যা, সৎ মা আটক

ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যা, সৎ মা আটক
ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যা, সৎ মা আটক

খুলনায় তানিশা আক্তার নামের পাঁচ বছর বয়সী এক শিশুকে ঘুমের মধ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে তেরখাদা উপজেলার আড়কান্দী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তানিশার বাবা খাজা শেখ আনসার ব্যাটালিয়নে কর্মরত।

এ ঘটনায় শিশুটির সৎ মা মুক্তা খাতুনকে আটক করেছে পুলিশ। নিহত তানিশার বাবা খাজা শেখ ঘটনার সময় বাড়িতে ছিলেন না।

খাজা শেখ সাত বছর আগে একই উপজেলার আক্কাস শেখের মেয়ে তাসলিমাকে বিয়ে করেন। পরে দাম্পত্যকলহের একপর্যায়ে বিবাহবিচ্ছেদ ঘটে তাদের। বছর দেড়েক আগে মুক্তাকে বিয়ে করেন খাজা শেখ।

স্থানীয়রা জানায়, বিভিন্ন সময় তানিশা বাবার বাড়িতে এলে সৎ মা তাকে নির্যাতন করত। সোমবার তানিশা বাবার বাড়িতে বেড়াতে এসে দাদির কাছে ঘুমায়। সেখান থেকে সৎ মা মুক্তা তাকে উঠিয়ে নিজের কাছে নিয়ে আসেন। রাতে হঠাৎ তানিশার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে রক্ত দেখে তেরখাদা থানায় সংবাদ দিলে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় মুক্তা খাতুনকে হাতেনাতে আটক করে পুলিশ। জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো দা। শিশুটিকে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তানিশাকে মৃত ঘোষণা করেন।

রাতেই খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) এস এম রাজু আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সৎ মা তানিশাকে হত্যা করেছে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। / এনটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ