জেলার খবর

মিরকাদিম পৌর মেয়রের বাড়িতে বিস্ফোরণ, আহত ১৩

মিরকাদিম পৌর মেয়রের বাড়িতে বিস্ফোরণ, আহত ১৩
মিরকাদিম পৌর মেয়রের বাড়িতে বিস্ফোরণ, আহত ১৩

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মেয়রের স্ত্রীসহ ১৩ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে । আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন এ খবর নিশ্চিত করে বলেন, হঠাৎ বিস্ফোরণে কয়েকজন আহতের খবর পেয়েছি। কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে।

আহতরা হলেন- মো. তাজুল (২০), মো. মোশারফ (৫০), মো. মনির হোসেন (৫০), শ্যামল দাস (৪৫), পান্না (৫৫), কালু (৪৫), কানন, (৪০), ইদ্রিস আলী (৫০), কাউন্সিলর মো. সোহেল (৫২), কাউন্সিলর আওলাদ (৪৭), কাউন্সিলর দ্বীন ইসলাম (৪০), কাউন্সিলর রহিম বাদশা (৫৫) ও মহিউদ্দিন (৫২)।

বিস্ফোরণে আহত রহিম বাদশা জানান, পৌরসভার একটি কাজের জন্য চারজন কাউন্সিলরসহ আমরা কয়েকজন মেয়রের বাসায় আলোচনা করছিলাম। হঠাৎ কিছু একটা বিস্ফোরণ ঘটে। কিসের থেকে এমন বিস্ফোরণ ঘটেছে তা এখনও বলতে পারছি না। / বার্তা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ