জেলার খবর

মেঘনা নদীতে ফেরিতে আগুনে পুড়ল ৫ ট্রাক-পিকআপ

ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মেঘনা নদীর মাঝে কলমীলতা নামে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোরে ভোলা সদর উপজেলার ভোলার চর ও লক্ষ্মীপুর জেলার মতিরহাট সীমানার মাঝামাঝি মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভোলার ইলিশা নৌ থানার ওসি সুজন পাল জানান, লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট থেকে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান নিয়ে ভোলার ইলিশা আসছিল ওই ফেরিটি। ভোলার চর ও মতিরহাট সীমার মাঝামাঝি মেঘনা নদীতে আসলে ফেরিতে থাকা একটি ককসিটের পিকআপ ভ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্ত্তের মধ্যে আগুনটি ছড়িয়ে পড়ে সকাল সোয়া ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪-৫টি মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান মালামালসহ পুড়ে গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ