জেলার খবর

রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে আনসার সদস্য নিহত

রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে আনসার সদস্য নিহত
রাজশাহীতে বন্ধুর ছুরিকাঘাতে আনসার সদস্য নিহত

রাজশাহী মহানগরীতে বন্ধুর ছুরিকাঘাতে মিজানুর রহমান মিজান (৩৬) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৮টার দিকে নগরীর হেতেমখাঁ এলাকায় ওয়াসার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভেতর আনসারদের কোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান মিজান নগরীর হেতেমখাঁ সবজিপাড়া মহল্লার মোহাম্মদ মন্টুর ছেলে। তিনি আনসার বাহিনীর হ্যান্ডবল দলের খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে তিনি আনসার বাহিনীর হ্যান্ডবল দলে ছিলেন। খেলা শেষে ছুটিতে বাড়ি এসে হত্যাকাণ্ডের শিকার হলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়াসার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের পাশে রেজা নামের এক ব্যক্তির দোকান রয়েছে। লকডাউন চলার কারণে মিজান ওই দোকানীকে লাইট বন্ধ করে ব্যবসা করতে বলেন। কিন্তু কেন লাইট বন্ধ করতে হবে এই প্রশ্ন তুলে মিজানের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর বন্ধু মাধবের। এ সময় তাদের দুজনের হাতাহাতির ঘটনা ঘটে। এরপর মিজান আনসারদের কোয়ার্টারের সামনে সেখানকার সদস্যদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। কিছুক্ষণ পর মাধব সেখানে গিয়ে মিজানকে আচমকা ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আগত মিজানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ