জেলার খবর

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে ২ হাজার রাউন্ড গুলি উদ্ধার

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে ২ হাজার রাউন্ড গুলি উদ্ধার
কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে ২ হাজার রাউন্ড গুলি উদ্ধার

কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে ২ হাজার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে পুলিশ এইসব গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধার গুলির মধ্যে মেশিনগান, থ্রি নট থ্রি ও পিস্তলের গুলি রয়েছে।

বিমান বন্দরের উন্নয়ন কাজের জন্য পার্শ্ববর্তী বাঁকখালী নদী থেকে মাটি এনে ভরাট করা হচ্ছিলো। সেই মাটির সাথে বস্তাভর্তি এইসব গুলি দেখতে পেয়ে শ্রমিকরা বিমান বন্দর কর্তৃপক্ষকে খবর দেয়। পরে বিমান বন্দর কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ গুলিগুলো উদ্ধার করে।

কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বিমান বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুই হাজার রাউন্ড গুলি উদ্ধার করে। গুলিগুলো অনেক পুরনো। ধারণা করা হচ্ছে এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ের গুলি। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। / যমুনা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ