জেলার খবর

লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৬

লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৬
লোহাগাড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ৬

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় নারীসহ ছয় মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা জব্দ, মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন যথাক্রমে কক্সবাজার ইসলামাবাদ আজিম উদ্দিন (৪৫), কক্সবাজার জেলার সদর উপজেলার চৌধুরী পাড়ার নুরুজ্জামান আসিফ (২০), পটুয়াখালী সদরের বড় বিঘাই এলাকার বশির প্যাদা (৪২), বগুড়া শেরপুর মরিচা এলাকার মুহাম্মদ জাহাঙ্গীর আলম (২৫), সিরাজগঞ্জ সদরের তিলাকুলি এলাকার সেলিম হোসেন (৪০), সিরাজগঞ্জ কামারখন্দ এলাকার সবুজ সরকার (৩২)।

ওসি জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পৃথক অভিযানে থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে প্রাইভেটকারে তল্লাশি চালায়। এ সময় আজিম, আসিফ ও বশির প্যাদার কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং একই স্থানে চট্টগ্রামমুখী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে জাহাঙ্গীর, সেলিম ও সবুজের কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ