জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২৪ ‘হেফাজতকর্মী’ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২৪ ‘হেফাজতকর্মী’ গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২৪ ‘হেফাজতকর্মী’ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় আরও ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থক বলে দাবি করছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সহিংসতার ঘটনায় এ নিয়ে মোট ২৬১ জনকে গ্রেফতার করা হলো।

শুক্রবার সকালে এক সংবাদবিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের পাশাপাশি তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে জড়িতদের শনাক্ত করা হচ্ছে।

পুলিশের বিশেষ অভিযানিক দল ওই ২৪ জনকে গ্রেফতার করে। তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত ৫৪টি মামলা হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিন ও সরাইল থানায় দুটি মামলা করা হয়।

এসব মামলার এজাহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা অন্তত ৩৫ হাজার রয়েছে। আসামিদের গ্রেফতারে জেলা পুলিশের বিশেষ অভিযান চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেন হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থকরা। বিক্ষোভের সময় তারা কয়েকটি সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। / যুগা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ