জেলার খবর

ময়মনসিংহে লরির চাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর

ময়মনসিংহে লরির চাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর
ময়মনসিংহে লরির চাপায় প্রাণ গেল ২ বাইক আরোহীর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি মোটরসাইকেলকে লরি চাপা দিলে দু'জন নিহত হয়েছে। তারা হলেন- উপজেলার বড়হিত ইউনিয়নের পোড়াহাতা গ্রামের মো. শাকিল মিয়া (২৪) ও জাটিয়া ইউনিয়নের আবুল কাশেমের ছেলে জাকিরুল ইসলাম (১৩)।

বৃহস্পতিবার রাতে তাদের দু'জনকে উদ্ধার করে ময়মনসিংহ হসাপাতালে নেওয়া হলে শাকিল ও ঢাকায় নেওয়ার পথে জাকিরুলের মৃত্যু হয়।

স্বজনরা জানায়, জাকিরুল পৌর বাজারের একটি ইলেক্ট্রনিকের দোকানে কাজ করতেন। বাবা অসুস্থ থাকায় এক বছর ধরে সংসারে সাপোর্ট দিচ্ছিল সে। শাকিল মিয়ার সঙ্গে তার দীর্ঘদিন ধরে সুসম্পর্ক ছিল। বৃহস্পতিবার ইফতার শেষে জাকিরুলকে মোটরসাইকেলে করে শর্শী এলাকায় মামার বাড়িতে নিয়ে যাচ্ছিল শাকিল মিয়া। পথে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় একটি লরি চাপা দেয় তাদের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১০টার দিকে শাকিল মিয়ার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় জাকিরুলকে ঢাকায় নেওয়ার পথে রাত ১২টার দিকে তারও মৃত্যু হয়।

জাকিরুল যে প্রতিষ্ঠানে কাজ করতেন ওই প্রতিষ্ঠানের মালিকের ছেলে মোহাইমিনুল ইসলাম শিহাব বলেন, তাদের বাসায় ইফতার শেষে তার মোটরসাইকেল নিয়ে মামার বাড়িতে যাচ্ছিল শাকিল ও জাকিরুল। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদির মিয়া বলেন, লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তবে তাদের চাপা দেওয়া যানবাহনটি শনাক্ত করা যায়নি। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ