জেলার খবর

সাতক্ষীরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ শ্রমিক নিহত

সাতক্ষীরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ শ্রমিক নিহত
সাতক্ষীরায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ শ্রমিক নিহত

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলায় শুভাষিনী এলাকায় ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ ভাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (১৭ এপ্রিল) ভোর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের মো: মুন্না ইসলাম (২৫) এবং মো: শফিকুল ইসলাম (৪৫)। আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী রাসেল জানান, কালিগঞ্জ উপজেলার শতাধিক শ্রমিক শরীয়তপুরের বিভিন্ন ইটভাটায় কাজ করতেন। রাতে তাদের অনেকেই পিকআপে করে বাড়ি ফিরছিলেন। পথে তালা থানার শুভাষিনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের পিকআপ মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কালিগঞ্জ উপজেলার জাফরপুর গ্রামের মুন্না ও শফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত হন কমপক্ষে ১৫ জন ভাটা শ্রমিক। হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ