জেলার খবর

মাঠ থেকে কৃষকের লাশ উদ্ধার

মাঠ থেকে কৃষকের লাশ উদ্ধার
মাঠ থেকে কৃষকের লাশ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি মাঠ থেকে কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ এপ্রিল) সকালে বাগুলাট ইউনিয়নের ভড়ুয়া পাড়া গ্রামের দক্ষিন পাড়া মাঠ থেকে মজির উদ্দিন (৪৩) নামের ওই কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, শনিবার সকালে কাজে গিয়ে স্থানীয় কৃষকরা মাঠে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সেখানে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। সে লাশটিকে এখন ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মজির উদ্দিন ভড়ুয়াপাড়া গ্রামের হায়াত আলীর ছেলে। সুরতহাল রিপোর্টে তার শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আলামত অনুযায়ী পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এই মাঠেই শ্বাসরোধ করে তাকে হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামে দুই পক্ষের বিরোধ চলে আসছে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ