জেলার খবর

সোনারগাঁয়ে রিসোর্টে ভাঙচুর: ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার

সোনারগাঁয়ে রিসোর্টে ভাঙচুর: ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার
সোনারগাঁয়ে রিসোর্টে ভাঙচুর: ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ অবরুদ্ধের পর হেফাজতের সহিংসতা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভবনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার তবিদুর রহমান জানান, হেফাজতের মামলার আসামি সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদ তপনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কাউন্সিলর তপন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে গেল ৩ এপ্রিল হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক এক নারীসহ অবরুদ্ধ হন। এ ঘটনায় তার সমর্থকরা রয়েল রিসোর্টে, আওয়ামী লীগ অফিস ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি ভাঙচুর ও মহাসড়কে অগ্নিসংযোগ করে নাশকতা চলায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২টি ও ক্ষতিগ্রস্তরা বাদী হয়ে ৫টি মামলা দায়ের করেন। / আরটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ