জেলার খবর

হেফাজত তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩০ কর্মী গ্রেফতার

হেফাজত তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩০ কর্মী গ্রেফতার
হেফাজত তাণ্ডব: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩০ কর্মী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের আরও ৩০ কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) সকাল থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার (১৮ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ।

তবে বিজ্ঞপ্তিতে গ্রেফতারকৃতদের কারো নাম জানায়নি পুলিশ। এ নিয়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় হওয়া ৫৫ মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ২৯৮ জনে।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হওয়া ৩০ জনকেও একইভাবে শনাক্ত করা হয়েছে। তারা সবাই হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। আজ দুপুরে তাদের আদালতে নেওয়া হবে।

গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে চালানো সেই তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি ও সরাইল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আসামি ৩৫ হাজারেরও বেশি। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ