জেলার খবর

কুষ্টিয়ায় আ. লীগ-জাসদ সংঘর্ষে আহত ১০

কুষ্টিয়ায় আ. লীগ-জাসদ সংঘর্ষে আহত ১০
কুষ্টিয়ায় আ. লীগ-জাসদ সংঘর্ষে আহত ১০

কুষ্টিয়ার মিরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাসদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০জন আহত হয়েছেন।

মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান বাজারের কাছে সাইফুন ব্রিজ এলাকায় রোববার (১৮ এপ্রিল) সকাল থেকে দফায় দফায় এ সংঘর্ষ চলে।

মিরপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা ও পুলিশ জানায়, রোববার সকালে জাসদ সমর্থিত বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক মোমিনের সমর্থকদের মধ্যে বাক-বিতণ্ডার ঘটনা ঘটে। এসময় লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের সর্মথকরা সংঘর্ষে লিপ্ত হন । পরে তা দফায় দফায় চলতে থাকে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। / রাইজিং

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ