জেলার খবর

বরিশালে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বরিশালে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
বরিশালে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। সোমবার (১৯ এপ্রিল) রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের এবং মামলা রুজুর আবেদন করেন ঐ তরুণী।

মামলার অভিযোগে ২৫ বছর বয়সী ঐ তরুণী উল্লেখ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রলীগ সভাপতি জসীম জোড় করে নগরীর ২৯ নং ওয়ার্ডস্থ তরুণীর বাসায় ঢুকে জোড় করে ধর্ষণ করে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর। এতে সে গর্ভবতী হয়ে পরলে জসীম তাকে গর্ভপাতের ওষুধ খাওয়াতে থাকে এবং একপর্যায়ে বরিশাল জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে গর্ভপাত করায়। এরপর জসীম ঢাকায় হোটেলে, ঐ তরুণীর বাসায় এবং নগরীর চাংপাই রেস্টুরেন্টে নিয়ে একাধিক বার ধর্ষণ করে অভিযোগকারী তরুণীকে। এরপর বিবাহের জন্য চাপ দিতে থাকলে সর্বশেষ চলতি বছরের ৫ মার্চ রাত সাড়ে ১১টায় ঐ তরুণীর বাসায় গিয়ে দুইদিনের মধ্যে বিয়ের কথা বলে তিনবার ধর্ষণ করে ভোর ৫টায় চলে যায় জসীম। দুইদিন অতিবাহিত হওয়ার পর পুনরায় বিয়ের জন্য চাপ দেয়া হলে জসীম ঐ তরুণীকে জানায় সে বিয়ে করেছে এবং ঐ তরুণীকে বিয়ে করা সম্ভব না। এরপর অভিযোগকারী তরুণী মানসিকভাবে ভেঙে পরে থানায় অভিযোগ এবং মামলা নেওয়ার জন্য আবেদন করেন।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ঐ তরুণী সম্প্রতি নগরীর সাগরদিতে জসীম উদ্দিনের বাসায় গিয়ে বিয়ের দাবীতে হট্টগোল করেন এবং এর পরেই জসীম অন্য আরেকটি মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। এই বিষয়ে জানতে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কমলেশ চন্দ্র হালদার জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। এর সত্যতা যাচাইয়ের পর মামলা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হবে। / ইত্তে/অন

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ