জেলার খবর

বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বাগেরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

বাগেরহাটের খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালপাড়া এলকায় মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আমিরুল ইসলাম (৩৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় উভয় ট্রাকের আরও দুই শ্রমিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে ফকিরহাট উপজেলার পালপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, ‘মোল্লাহাট থেকে সিমেন্টবাহী একটি ট্রাক বাগেরহাটের কাটাখালী এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা খেজুরবাহী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে খেজুরবাহী ট্রাকটির চালক ঘটনাস্থলেই নিহত হন।’

গোলাম সরোয়ার বলেন, ‘এ ঘটনায় দুইজন আহত হয়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ