জেলার খবর

নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু
নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহিন রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকার খলিল হোসেনের ছেলে।

বনপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া জানান, নাটোর থেকে পাবনাগামী ভুট্টাবোঝাই একটি ট্রাকের সামনের চাকা পাংচার হয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা চিনি বোঝাই অপর একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভুট্টা বোঝাই ট্রাকের চালক শাহিন হোসেন মারা যান।

তিনি বলেন, এ সময় একই ট্রাকের হেলপারসহ আরও দুইজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে এবং মরদেহটি বনপাড়া হাইওয়ে থানায় হস্তান্তর করে। / যমু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ