জেলার খবর

যশোরে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১৫ দোকান

যশোরে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১৫ দোকান
যশোরে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১৫ দোকান

যশোর শহরের টাউন হল মাঠসংলগ্ন জেলা পরিষদ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল বুধবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

যশোর জেলা পরিষদ সুপার মার্কেট স্থানীয়ভাবে পুরোনো কাপড়ের মার্কেট হিসেবে পরিচিত। সাধারণত নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তরাই এ মার্কেটের ক্রেতা। ঈদকে সামনে রেখে এখানকার ব্যবসায়ীরা নতুন কাপড় তুলেছিলেন বলে জানা গেছে।

ওই মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি শহিদুল ইসলাম ও সেক্রেটারি তারিক হাসান বিপুল বলেন, ‘মার্কেটের পূর্ব পাশের কালু মিয়া, শাহিন, পলাশ, মকবুল, গফুর, বাবু, আমির ও হোসেনের দোকানসহ ১৫টি দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূইয়া জানান, চারটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে দিবাগত রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর বলা যাবে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ