রাজধানীর মতিঝিলে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জের সিংগাইর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি জানান, হেফাজতের সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ নিয়ে সাম্প্রতিক অভিযানে হেফাজতের ১৬ নেতাকে গ্রেপ্তার করা হলো। / সম
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: